তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা | তাপের প্রকৃতি ও এর যান্ত্রিক সমতা | পদার্থবিজ্ঞান

তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা – পদার্থবিজ্ঞান পদার্থ ও তার গতির বিজ্ঞান। বাংলায় “পদার্থবিজ্ঞান” শব্দটি একটি সমাসবদ্ধ পদ। “পদার্থ” ও “বিজ্ঞান” দুটি সংস্কৃত শব্দ নিয়ে এটি গঠিত। এর ইংরেজি পরিভাষা Physics শব্দটি গ্রিক φύσις (ফুঁসিস) অর্থাৎ “প্রকৃতি”, এবং φυσικῆ (ফুঁসিকে) অর্থাৎ “প্রকৃতি সম্পর্কিত জ্ঞান” থেকে এসেছে। পদার্থবিজ্ঞান বলতে বলা যেতে পারে এটা হলো গণিতের বাস্তব রূপ।

 

তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা

 

১। যে সকল বস্তুকণার মধ্যে আকর্ষণ বল অপেক্ষা বিকর্ষণ বল বেশি এদের স্থিতিস্থাপকতা কম হয়। এই কারণে উচ্চ স্থিতিস্থাপক গুণবিশিষ্ট ক্যালরিক একটি কল্পনার বস্তু। 

২। ক্যালরিক ভর যতই কম হোক না কেন এর আদান-প্রদানে বস্তুর ভর কমবেশি পরিবর্তিত হবে। কিন্তু ক্যালরিকের আদান-প্রদানে বস্তুতে এরূপ পরিবর্তন দেখা যায় না। 

 

তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা

 

৩। ক্যালরিক মতবাদ অনুসারে বস্তুর তাপ ধারণ ক্ষমতা ঘর্ষণে হ্রাস পায় কিন্তু পরীক্ষায় ঘর্ষণেও বস্তুর তাপ ধারণ ক্ষমতা অপরিবর্তিত থাকতে দেখা যায়।

৪। স্ফুটনাঙ্কে অথবা গলনাঙ্কে বস্তুতে ক্যালরিক পদার্থিক বস্তুরূপে প্রবেশ করে কীভাবে এর তাপমাত্রা অপরিবর্তিত রেখে শুধু অবস্থার পরিবর্তন ঘটায় এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা এ মতবাদে পাওয়া যায় না।

৫। তাপ এক প্রকার শক্তি এবং শক্তির রূপান্তর আছে। এই মতবাদে তাপকে কণারূপে গণ্য করা হয়েছে; কিন্তু কণা হতে অন্যান্য শক্তি কীরূপে উদ্ভব হবে এর কোনো সঠিক ব্যাখ্যা এ মতবাদে নেই।

 

তাপ (Heat) :

যে বাহ্যিক ভৌত কারণে (External Physical Cause) কোনো বস্তু উষ্ণ ও শীতলতার অনুভূতি সৃষ্টি করে তাকে তাপ বলে । তাপ এক প্রকার শক্তি। একে অদৃশ্য শক্তিও (Invisible Energy) বলা হয়। তাপের কোনো আকার, আয়তন, ভর, বর্ণ বা গন্ধ নাই, শুধুমাত্র কোনো বস্তুতে প্রয়োগ করলে বস্তুটি উত্তপ্ত হয়ে উঠে এবং অপসারণ করলে তা শীতলতা প্রাপ্ত হয়। অন্যান্য শক্তির ন্যায় তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় এবং অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে তাপ শক্তির বিকাশ ঘটে ।

উদাহরণস্বরূপ দেখা যায় যে, বাষ্প ইঞ্জিনে কয়লা দহনের ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিবর্তিত হয় এবং এই তাপ ইঞ্জিন বয়লারের পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করে। এই বাষ্প দ্বারা ইঞ্জিন চালিত হয়। সুতরাং এই ক্ষেত্রে তাপ শক্তি বাহ্যিক শক্তির রূপ পরিগ্রহ করে ইঞ্জিন পরিচালনার কাজ সম্পন্ন করে। যেহেতু তাপ শক্তি পরোক্ষভাবে ইঞ্জিন চালনা কাজ করছে অতএব, তাপ এক প্রকার শক্তি। তাপের মূল উৎস সূর্য ।

 

তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা
তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা

“তাপের ক্যালরিক মতবাদের ত্রুটির বর্ণনা | তাপের প্রকৃতি ও এর যান্ত্রিক সমতা | পদার্থবিজ্ঞান”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন

Are you human? Please solve:Captcha